মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
এক্সক্লুসিভ

পুঁজিবাজারের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নতুন অর্থ প্রতিমন্ত্রীর

পুঁজিবাজারের উন্নয়ন ও অগ্রগতির লক্ষে বাজার সংশ্লিষ্টদের নিয়ে কাজ করার ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান।

সোমবার (৪ মার্চ) পুঁজিবাজারে ব্রোকারদের একমাত্র সংগঠন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আশ্বাস দেন। ডিবিএর পাঠানো এক বার্তা থেকে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার (৪ মার্চ) ডিবিএর একদল প্রতিনিধি প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানের সাথে তাঁর সচিবালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় ডিবিএর প্রেসিডেন্ট পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রীকে অবহিত করেন এবং বাজারের উন্নয়নে তাঁর সহযোগিতা কামনা করেন। অর্থ প্রতিমন্ত্রী ডিবিএ প্রতিনিধিদের কথা অত্যান্ত মনোযোগ সহকারে শুনেন এবং পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ডিবিএর প্রতিনিধিদল এসময় এসোসিয়েশনের পক্ষ থেকে অর্থ প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এসময় ডিবিএ প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুদ্দিন, সেক্রেটারি মো. দিদারুল গনী, সিনিয়র ম্যানেজার (একাউন্টস) পংকজ চন্দ্র ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *