সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

অবশেষে ডিএসইতে বাড়লো সূচক, নিম্নমুখী লেনদেন

অস্থিতিশীল হয়ে ওঠা দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচকে অবশেষে উত্থানের দেখা মিললো। আগের কার্যদিবসের তুলনায় এদিন প্রধান সূচক বেড়েছে ১১৮ পয়েন্ট। তবে সূচক বাড়লেও একইদিনে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৯ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১১৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৭ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২৬ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ১১১৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৫২ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ১৮৫৮ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৩৪৬ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৩৫৭ কোটি ২৪ লাখ ৭১ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩১২টি কোম্পানির, বিপরীতে ৫৭ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *