অলিম্পিক ইন্ডাস্ট্রিজের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ নির্ধারণ
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএএ’ (ট্রিপল এ) নির্ধারণ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড (এনসিআর)। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্বল্পমেয়াদি ঋণমান নির্ধারণ করা হয়েছে ‘এসটি-১’।
কোম্পানিটির নিরীক্ষিত আর্থিক বিবরণীর ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে। ২৩ নভেম্বর ২০২৬ তারিখে ঘোষিত এ রেটিংয়ের মেয়াদ ২২ নভেম্বর ২০২৭ পর্যন্ত।
রেটিং প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘমেয়াদি ‘এএএ’ রেটিং শক্তিশালী ঋণমান এবং সময়মতো আর্থিক দায় পরিশোধের সক্ষমতা নির্দেশ করে। অন্যদিকে, স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং স্বল্পমেয়াদি আর্থিক দায় পরিশোধে কোম্পানিটির শক্তিশালী সক্ষমতার প্রতিফলন।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।
২৪ নভেম্বর ২০২৬ তারিখে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসির কোম্পানি সচিব মিন্টু কুমার দাস, এফসিএস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
