বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

আগ্রহ দেখা যাচ্ছে তিন কোম্পানির শেয়ারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের দেড় ঘণ্টার মধ্যে বিনিয়োগকারীদের বিশেষ আগ্রহ দেখা যাচ্ছে তিন কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ারে ক্রেতা থাকলেও বিক্রেতা নেই। বিক্রেতাশূন্য হওয়ায় কোম্পানিগুলো হল্টেড হয়ে মূল্য স্পর্ষ করছে সার্কিট ব্রেকারে।
কোম্পানিগুলো হচ্ছে- সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ফনিক্স ফিন্যান্স, খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টা ৪৩ মিনিট পরযন্ত ডিএসইতে সুহৃদ ইন্ডাস্ট্রিজের স্ক্রিনে ১ লাখ ৮৫ হাজার ৯৭৯টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন শেয়ারটির ক্লোজিং প্রাইস ছিল ৭ টাকা।
ফনিক্স ফিন্যান্সের স্ক্রিনে ১ লাখ ৪ হাজার ৮৮৭টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য রয়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। আগের দিন শেয়ারটির সমাপনী দর ছিল ৩ টাকা।
একই সময়ে খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *