বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
কোম্পানি সংবাদ

আজ থেকে সিভিও পেট্রোকেমিক্যালের কারখানায় নিয়মিত উৎপাদন শুরু

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসির কারখানার নিয়মিত কার্যক্রম আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে পুনরায় শুরু হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ৭ সেপ্টেম্বর কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল কোম্পানিটি। ডিএসইতে প্রকাশিত ওই ঘোষণায় এ তথ্য জানানো হয়।

কোম্পানিটি জানিয়েছে, গত ৩০ সেপ্টেম্বর জরুরি রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে আজ থেকে কারখানার নিয়মিত কার্যক্রম পুনরায় চালু হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *