আনোয়ার গ্যালভানাইজিংয়ে নতুন সিইও নিয়োগ
পুঁজিবাজারে প্রকৌশল খাতের তালিকাভুক্ত কোম্পানি আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটি একেএম জাভেদের স্থলাভিষিক্ত হয়। মনিরুজ্জামানকে নতুন সিইও হিসেবে নিয়োগ দেন।
প্রসঙ্গত, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে ব্যবসা করছে।
