বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

আয় বেড়েছে যমুনা অয়েলের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল লিমিটেড গত ৩১ মার্চ,২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।

সোমবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচ্য প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ১৪ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫ টাকা ৫৪ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে, তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) কোম্পানিটির ২৬ টাকা ৬০ পয়সা আয় হয়েছে। গতবছর একই সময়ে ২০ টাকা ৮১ পয়সা আয় হয়েছিল।

গত ৩১ মার্চ,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০৫ টাকা ৪৯ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *