বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

আরও তিন কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগারি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি গুলো হচ্ছে- বিকন ফার্মা, রহিমা ফুড এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি (বিবিএস)।
এসব কোম্পানির মধ্যে বিকন ফার্মা ও রহিমা ফুডকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আর বিবিএসকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
সূত্র মতে, পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে ঘোষিত লভ্যাংশের ন্যূনতম ৮০ শতাংশ বিতরণ না করলে তাকে ‘জেড’ শ্রেণিভুক্ত করা যাবে। উল্লিখিত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ নির্ধারিত সময়ের মধ্যে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *