শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
এক্সক্লুসিভ

ইবনে সিনার আয় বেড়েছে ৪৪ শতাংশ

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৪- মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ৪৪ শতাংশ।

শনিবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৩১ পয়সা। গত বছর একই সময়ে ২ টাকা ৯৯ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ আগের বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চলতি বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বেড়েছে ৪৪ দশমিক ১৫ শতাংশ।

হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২৩-মার্চ’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৬ টাকা ২৩ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১৩ টাকা ৫২ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১০৬ টাকা ৭৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *