একসঙ্গে তিন বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে কাট্টলী টেক্সটাইল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কাট্টলী টেক্সটাইল লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভায় সমাপ্ত তিন হিসাববছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
