মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
এক্সক্লুসিভ

এফএএস ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, সোমবার (২৬ জানুয়ারি) কোম্পানিটির শেয়ার দর ০৯ পয়সা বা ৯ দশমিক ৯ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৮.০৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ারদর ৬.৬৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ওয়েলডিং, ডমিনেজ স্টিল, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, ফিনিক্স ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, প্যাসিফিক ডেনিমস্‌ লিমিটেড এবং নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *