বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭৭টির দরপতন হয়েছে। এর মধ্যে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার দর কমেছে সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সোমবার (২৯ এপ্রিল) এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ১ টাকা বা ৩ দশমিক ৭৭ শতাংশ কমেছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা একমি পেস্টিসাইডসের শেয়ার দর কমেছে ৩ শতাংশ। আর ২ দশমি ৯৯ শতাংশ শেয়ারপ্রতি দর কমায় তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানি হচ্ছে- কে অ্যান্ড কিউ, এডিএন টেলিকম, বিকন ফার্মা, দেশবন্ধু পলিমার, হামি ইন্ডাস্ট্রিজ, আইটি কনসালটেন্টস এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *