বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

গেল সপ্তাহজুড়ে উভয় স্টক এক্সচেঞ্জে ৬ কোম্পানির দাপট

গেল সপ্তাহে (২৬-৩০ নভেম্বর) দেশের উভয় স্টক এক্সচেঞ্জে দাপট দেখিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানি। এগুলো হলো- জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, আফতাব অটোমোবাইলস, স্ট্যান্ডার্ড সিরামিকস, লিবরা ইনফিউশনস, এডিএন টেলিকম এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। এই ৬ কোম্পানি উভয় স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক গেইনার তালিকায় অবস্থান করছে। উভয় স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গেল সপ্তাহে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধি বা গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ।

সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ৩২.৬৭ শতাংশ দর বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে এ কোম্পানির ১৭ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড় ৩ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অপর পুজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রতিষ্ঠানটি গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে। সপ্তাহজুড়ে সিএসইতে প্রতিষ্ঠানটির শেয়ার দর বেড়েছে ৫৬.০৯ শতাংশ। বগেল সপ্তাহে সিএসইতে এ প্রতিষ্ঠানটির ৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *