চট্টগ্রাম স্টক্স এক্সচেঞ্জে বড় লেনদেন
সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হঠাৎ লেনদেন বেড়েছে। এদিন সিএসইতে আগের দিনের তুলনায় দ্বিগুণের বেশি লেনদেন হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আগের দিন সিএসই-তে লেনদেন হয়েছিল ৬ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট। আজ লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৮ টাকার। আগের দিনের চেয়ে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৯৫ লাখ টাকার। যা দ্বিগুণেরও বেশি
সিএসই-তে আজ লেনদেন বৃদ্ধির প্রধান কারণ হলো, এদিন সিএসই-তে চার কোম্পানির লেনদেন আগের দিনের চেয়ে অনেক বেড়েছে। কোম্পানিগুলো হলো- মেঘনা পেট্রোলিয়াম, খান ব্রাদার্স, স্কয়ার ফার্মা ও লাভেলো আইসক্রীম।
এদিন মেঘনা পেট্রোলিয়ামের লেনদেন হয়েছে ৬ কোটি ২২ লাখ টাকার, খান ব্রাদার্সের ২ কোটি ৫ লাখ টাকার, স্কয়ার ফার্মার ৬৭ লাখ ৬৭ হাজার টাকার এবং লাভেলো আইসক্রীমের ৫০ লাখ ২১ হাজার টাকার।
