জাপানের নিপ্রো কর্পোরেশনে হিরোশি সাইতোকে মনোনীত পরিচালক হিসেবে নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই সিরিঞ্জস অ্যান্ড মেডিকেল ডিভাইস লিমিটেড জাপানের নিপ্রো কর্পোরেশনে মনোনীত পরিচালক নিয়োগ দিয়েছে। হিরোশি সাইতোকে মনোনীত পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
রিপোর্ট অনুযায়ী, তিনি নিপ্রো কর্পোরেশনের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করা কাতসুহিকো ফুজিইয়ের স্থলাভিষিক্ত হবেন। হিরোশি সাইতো বর্তমানে জেএমআই সিরিঞ্জ এবং মেডিকেল ডিভাইসের পরিচালক।
কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের চূড়ান্ত অনুমোদনের পর তিনি মনোনীত পরিচালকের পদ গ্রহণ করতে পারেন।
