বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

তৃতীয় প্রান্তিকে তিন গুণ ইপিএস বেড়েছে সাউথইস্ট ব্যাংকের

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক লিমিটেড চলতি অর্থবছরের শেষ তৃতীয় প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে তিন গুণ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯০ পয়সা। আগের বছর একই সময়ে ব্যাংকটির একীভূত ইপিএস ছিল ৩০ পয়সা।

আর্থিক বছরের প্রথম তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জানুয়ারি’২৩-সেপ্টেম্বর’২৩) ব্যাংকের একীভূত ইপিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা। গত বছর একই সময়ে এটি ছিল ২.৬৭ পয়সা।

৩০ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত, ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদের মূল্য ছিল ২৫ টাকা ৭০ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *