শুক্রবার, মে ৮, ২০২৬
আজকের সংবাদ

দর বৃদ্ধির শীর্ষে কন্টিনেন্টাল ইন্সুরেন্স

বৃহস্পতিবার (০৭ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার তালিকায় বীমা খাতের আধিপত্য দেখা গেছে। এদিন সবচেয়ে দর বৃদ্ধির শীর্ষে ৮টি বা ৮০ শতাংশ কোম্পানিই বীমা খাতের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে দর বাড়ার তালিকায় উঠে আসা বীমা কোম্পানিগুলোর মধ্যে – কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৯.৮৫ শতাংশ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৯.৭৬ শতাংশ, প্রাইম ইসলামী ইন্স্যুরেন্সের ৭.১৪ শতাংশ, সিকদার ইন্স্যুরেন্সের ৬.৬২ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৬.৩০ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৫.৬৭ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ৪.৯৭ শতাংশ ও ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪.৮২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *