রবিবার, জুন ১৪, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাসি ফুটওয়্যার

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ৯৭টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) ডিএসইতে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭৯ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল। কোম্পানিটির শেয়ার দর আজ ৯ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা এস আলম কোল্ড রোল্ড স্টিলসের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ।

এদিন দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- শাইনপুকুর সিরামিকস, বারাকা পাওয়ার, শাহজিবাজার পাওয়া, বেঙ্গল উইন্ডসোর, বারাকা পতেঙ্গা পাওয়ার, বেক্সিমকো ফার্মা এবং ইভেন্স টেক্সটাইল লিমিটেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *