বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

দর বৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স

পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৭ জুন) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৭ টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে সেন্ট্রাল ইন্সুরেন্স এর।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ৯.৮৯ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জাহিন স্পিনিং এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৮.৬২ শতাংশ।
আর ২০ টাকা ৪০ পয়সা বা ৬.৮৭ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে মুন্নু এগ্রো।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-মিরাকেল ইন্ডাস্ট্রিজ ৫.৭৬ শতাংশ, সিলকো ফার্মা ৫.৫২ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্ট ৫.০০ শতাংশ, পিপলস লিজিং ৫.০০ শতাংশ,ফ্যামিলি টেক্স ৪.৩৫ শতাংশ ,সোনার বাংলা ৩.৮৩ শতাংশ ও রেনউইন যজ্ঞেশ্বর ৩.৬৮ শতাংশ দর বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *