শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
আজকের সংবাদ

দরপতনে ডিএসই, লেনদেন কমল ১৮২ কোটি টাকা

পুঁজিবাজার প্রেস প্রতিবেদক:  সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ২২৯টি কোম্পানির শেয়ারদর কমেছে। একই সঙ্গে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে ১৮২ কোটি টাকার বেশি।

ডিএসই সূত্রে জানা গেছে, শনিবার (১৭ অক্টোবর) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস সূচক ৫ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১ হাজার ৭২ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৯৯ পয়েন্ট কমে ২ হাজার ৯০ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩১৭ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯৯ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার টাকা। ফলে লেনদেন কমেছে ১৮২ কোটি ৩১ লাখ ৪ হাজার টাকা।

দিনটিতে ডিএসইতে মোট ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৬টির দর বেড়েছে, ২২৯টির দর কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *