দরপতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ডিএসইতে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার দর ২ টাকা ৫ পয়সা বা ১৮ দশমিক ৪২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির শেয়ার দর ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আমান ফীড পিএলসির ইউনিট দর ৫ দশমিক ৯৯ শতাংশ কমেছে।
এছাড়াও ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৫.৪৪ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড ৫.৩৮ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.৬৯ শতাংশ, সমতা লেদার কমপ্লেক্স ৩.৮৫ শতাংশ, দুলামিয়া কটন স্পিনিং মিলস ৩.৮২শতাংশ, শমরিতা হসপিটাল লিমিটেড ৩.৭৯ শতাংশ এবং সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান ৩.৬১ শতাংশ কমেছে।
