সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ প্রতিষ্ঠানের মধ্যে ১২২টির শেয়ার ও ইউনিরদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (১৬ মে) ডিএসইতে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটদর আগের কার্যদিবসের তুলনায় ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে। পাশাপাশি টপটেন গেইনার তালিকায় তৃতীয় স্থানে থাকা বিচ হ্যাচারির শেয়ারদর বেড়েছে ৮ দশমিক ০৫ শতাংশ।

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ইন্স্যুরেন্স, ই-জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, ফার ইস্ট নিটিং, ইউনিলিভার কনজ্যুমার এবং মনোস্পুল পেপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *