শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৪ টির দর বেড়েছে। এদিন সবচেয়ে বেশি দর বেড়েছে মিডল্যান্ড ব্যাংক পিএলসির।
এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১ টাকা ৬০ পয়সা বা ৬ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিক এর শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ২ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ।
আর ১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৭৪ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে এস আলম কোল্ড রোল ।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং ৯ দশমিক ৪১ শতাংশ, জুট স্পিনার্স ৬ দশমিক ৯৬ শতাংশ, বসুন্ধরা পেপার মিল ৬ দশমিক ১২ শতাংশ, এপেক্স ট্যানারি ৬ দশমিক ০৮ শতাংশ ,কাট্টালী টেক্সটাইল ৫ দশমিক ৫০ শতাংশ ও সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক ৫ দশমিক ৩৩ শতাংশ দর বেড়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *