বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে রূপালী লাইফ ইন্স্যুরেন্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩ কোম্পানির মধ্যে ৪১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুযায়ী, সোমবার (২৫ মার্চ) রূপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৬ টাকা ৯০ পয়সা বা ৪ দশমিক ৯৪ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আরামিট লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৩ দশমিক ৫০ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।

সোমবার দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সামিট পাওয়ার, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক ফান্ড, সেন্ট্রাল ফার্মা, বিডি থাই এবং ভ্যানগার্ড এ এম এল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *