সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

দরবৃদ্ধির শীর্ষে শাহজিবাজার পাওয়ার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মধ্যে ১৫৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৩০ সেপ্টেম্বর) শাহজিবাজার পাওয়ারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ৪ টাকা বা ৯ দশমিক ৭৬ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সালভো কেমিক্যালের শেয়ারদর আগের দিনের তুলনায় ৯ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে। আর শেয়ারদর ৬ দশমিক ৭৪ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে খান ব্রাদার্স।
সোমবার দরবৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- রহিম টেক্সটাইল, আইসিবি সোনালী ব্যাংক ফান্ড, সিলকো ফার্মা, টেকনো ড্রাগস, মেট্রো স্পিনিং, কট্টালি টেক্সটাইল এবং চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *