বুধবার, এপ্রিল ২২, ২০২৬
এক্সক্লুসিভ

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হচ্ছে- ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি এবং হাওয়া ওয়েল টেক্সটাইল।

সূত্র মতে, ফিনিক্স ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড। আর হাওয়া ওয়েল টেক্সটাইলের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড।

ফিনিক্স ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে ‘এএ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-১’রেটিং হয়েছে। গত ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত হিসাববছরের আর্থিক বিবৃতি এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

আর হাওয়া ওয়েল টেক্সটাইলের দীর্ঘমেয়াদে ‘এ+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-২’রেটিং হয়েছে। গত ৩১ জুন, ২০২৩ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *