দুই বছর লভ্যাংশ নেই, ‘জেড’ ক্যাটাগরিতে দুই কোম্পানি
পুঁজিবাজার প্রেস প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। টানা দুই বছর লভ্যাংশ ঘোষণা না করায় কোম্পানি দুটিকে নতুন ক্যাটাগরিতে পাঠানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
কোম্পানি দুটি হলো ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড (আইএসএন) ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি (বিবিএস)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ মে জারি করা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা নম্বর BSEC/CMRRCD/2009-193/77-এর ১(ক) অনুচ্ছেদ অনুযায়ী কোম্পানি দুটিকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
এদিকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্জিন) বিধিমালা, ২০২৫-এর ১০(২) বিধি অনুযায়ী, কোম্পানি দুটির শেয়ার কেনার জন্য ঋণ সুবিধা না দিতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের অনুরোধ করেছে ডিএসই। এ নির্দেশনাও ২৮ অক্টোবর থেকে কার্যকর হয়েছে।
