বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
আজকের সংবাদ

দেড় ঘন্টায় ৪০০ কোটি লেনদেন

সূত্র মতে, সোমবার (১৭ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ০ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস সূচক ০ দশমিক ৮৯ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ১ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৮৬ ও ২২০১ পয়েন্টে।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র অবস্থায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘন্টায় লেনদেন ছাড়াল ৪০০ কোটি টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৯টির,কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫২টি কোম্পানির শেয়ারের।

এসময় ডিএসইতে ৪০০ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *