শনিবার, জুন ১৩, ২০২৬
আজকের সংবাদ

ধারাবাহিক পতন কমেছে লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ও ধারাবাহিক পতন ২৭৭ কোম্পানির দর কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (০৪ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ৯৪ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৯০ পয়েন্ট কমে ১০৫৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৪ দশমিক ৭৪ পয়েন্ট কমে ১৯৪৬ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৫৩ কোটি ৫৭ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫১৮ কোটি ৬২ লাখ ২৩ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৫৬টি কোম্পানির, বিপরীতে ২৭৭টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *