রবিবার, আগস্ট ৩০, ২০২৬
কোম্পানি সংবাদ

নগদ ও বোনাস লভ্যাংশ পাঠিয়েছে ডাচ-বাংলা ব্যাংক

সূত্র মতে, কোম্পানিটির আলোচ্য হিসাববছরের ঘোষণাকৃত নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে।

গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে ঘোষণাকৃত নগদ ও বোনাস লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া আলোচিত অর্থবছরের বোনাস শেয়ার ব্যাংকটি সিডিবিএলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে ব্যাংকটি মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে সাড়ে ১৭ শতাংশ নগদ এবং সাড়ে ৭ শতাংশ বোনাস লভ্যাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *