রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
এক্সক্লুসিভ

নগদ লভ্যাংশ পাঠিয়েছে ৭ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত প্রতিষ্ঠান গত ৩১ ডিসেম্বর, ২০২৩ ও গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- বিচ হ্যাচারি লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট, ফু-ওয়াং সিরামিক, ড্রাগন সোয়েটার, কপারটেক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
সূত্র মতে, কোম্পানিগুলো সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৪ সমাপ্ত হিসাববছরের জন্য বিচ হ্যাচারি ১০ শতাংশ নগদ লভ্যাংশ, সামিট অ্যালায়েন্স পোর্ট ১৫ শতাংশ নগদ লভ্যাংশ, ফু-ওয়াং সিরামিকে ২ শতাংশ নগদ লভ্যাংশ, ড্রাগন সোয়েটার ১ শতাংশ নগদ লভ্যাংশ, কপারটেক ইন্ডাস্ট্রিজ ৪ শতাংশ নগদ লভ্যাংশ, পদ্মা অয়েল ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এছাড়া, গত ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিলো ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *