সোমবার, এপ্রিল ২০, ২০২৬
এক্সক্লুসিভ

পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে’ কাল থেকে রোজা ‘

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।। ফলে বুধবার দিবাগত শেষরাত থেকে রমজান মাসের রোজা রাখবেন বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে রোজা শুরু হবে।
এর আগে গতকাল সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, সৌদি আরবের সুপ্রিম কোর্ট মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দেশটিতে রমজানের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটিতে আজ থেকে রোজা শুরু হয়েছে।
ইসলামী পঞ্জিকার নবম মাস রমজানকে বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচনা করা হয়। এ মাসেই মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়।
রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে, যা মাসের শেষদিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে নির্ধারিত হয়। পবিত্র ঈদুল ফিতর উদযাপনের মধ্য দিয়ে শেষ হয় রমজান মাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *