পুঁজিবাজার নির্বাচনের পর বড় পরিবর্তনের আশা’ বিএসইসি চেয়ারম্যানের
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, আমাদের ক্যাপিটাল মার্কেট নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আন্তর্জাতিক। সেসব সমস্যা অভ্যন্তরীণ সমস্যায় পরিণত হয়েছে। বাইরের বিভিন্ন সমস্যা আমাদের উপর এসে পরেছে। কিন্তু নির্বাচন পরর্তী সময়ে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে। কারণ মানুষের মানসিকতা পরিবর্তন হবে। পরবর্তী পাঁচ বছরের জন্য ব্যবসায়ী, ব্যাংক এবং অন্য প্রতিষ্ঠান তৈরি হবে। আর বিদেশিদের বিনিয়োগ নির্বাচনের পর আসা শুরু হবে।
এসময় তিনি বলেন, ক্যাপিটাল মার্কেট বলতে সবাই সেকেন্ডারি মার্কেটকেই মনে করেন। অথচ পুঁজিবাজারে অনেক ধরণের প্রোডাক্ট রয়েছে। যেমন গত একবছরে বন্ড মার্কেট সাংঘাতিকভাবে উন্নতি হয়েছে। ট্রেজারি বন্ড, ট্রেজারি বিল ইতিমধ্যেই চলে এসেছে, ট্রেড শরু হয়ে গেছে। বিভিন্ন রকমের সুকুক এবং অনান্য বন্ড আমারা নিয়ে আসছি। সামনে অরেঞ্জ বন্ড, পিংক বন্ড আসবে। ডেরিভেটিবস নিয়ে কাজ হচ্ছে এবং আসা শুরু হয়ে গেছে। সেন্ট্রাল কাউন্টারপার্টি বাংলাদেশ লিমিটেড (সিসিবিএল) একটিভ হয়ে যাচ্ছে। আমাদের কমোডিটি এক্সচেঞ্জ চলে আসবে।
