পুঁজিবাজারে গত এক মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকের ঊর্ধ্বগতি দেখা গেছে। এর পাশাপাশি গত এক মাসে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে টাকার অঙ্ক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, রোববার (০৩ সেপ্টেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ বেড়েছে ১২ পয়েন্ট। বর্তমানে সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ৩১১ পয়েন্টে।
একই সময়ে ‘ডিএস-৩০’ সূচক ৫ পয়েন্ট এবং ‘ডিএসইএস’ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ২,১৪৬ এবং ১৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ ৬১০ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ২ আগস্ট সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৬৩৯ কোটি ১৫ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১২২টি কোম্পানির। ৩৫টি কোম্পানির দর কমেছে এবং ১৭৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
