পুঁজিবাজারে শেষ কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া কমেছে লেনদেন
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এছাড়াও এদিন আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৪৭ কোটি কম লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (৯ নভেম্বর) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ কমেছে ১ দশমিক ৯৩ পয়েন্ট। বর্তমানে সূচকটি দাঁড়িয়েছে ৬,২৭১ পয়েন্টে।
এছাড়া ডিএসইর আরেকটি সূচক ‘ডিএসইএস’ ৪৯ পয়েন্ট বেড়ে ১৩৬২ পয়েন্টে এবং ‘ডিএস-৩০’ সূচক ১.২৭ পয়েন্ট কমে ২১২৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ ৪৬৯ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৫১৬ কোটি ০২ লাখ টাকা।
বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩১১টি কোম্পানির শেয়ার ও ইউনিট বিনিময় হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৬টি, কমেছে ৯৪টি কোম্পানি। এছাড়া ১৭১টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
