বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
প্রাইস সেনসিটিভ ইনফর্মেশন

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর, ২০২৫) সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২৭ পয়সা। অর্থাৎ বছরওয়ারি হিসেবে আয় বেড়েছে প্রায় তিনগুণের বেশি।
হিসাববছরের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫) কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৪৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৯ পয়সা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৭৫ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *