বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
এক্সক্লুসিভ

প্রথম ঘণ্টায় লেনদেন ৭৯৬ কোটি টাকা ছাড়ালো

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্বমূখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৭৯৬ কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (২৯ এপ্রিল) ডিএসইর লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় অর্থাৎ বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৪৪ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৬৯ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২৩ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৬৯ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৯৮ ও ২২০২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৭৯৬ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৮০টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ কোম্পানির শেয়ারদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *