বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
এক্সক্লুসিভ

প্রাইম ব্যাংককে এমএফএসের জন্য সাবসিডিয়ারি গঠনের অনুমতি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক পিএলসিকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার জন্য সহযোগী কোম্পানি বা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২১ মে) ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত বছরের ১৪ আগস্ট ব্যবসা বহুমুখীকরণে এমএফএস কার্যক্রম পরিচালনাসহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ। এসব সিদ্ধান্তের মধ্যে ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ এবং এমএফএস সেবা প্রদানে আলাদা সাবসিডিয়ারি প্রতিষ্ঠান গঠন উল্লেখযোগ্য। তবে এসব খাতে বিনিয়োগের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমতির প্রয়োজন ছিলো। এবার এমএফএসের জন্য সাবসিডিয়ারি গঠনের অনুমতি দিলো বাংলাদেশ ব্যাংক।

জানা যায়, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) জন্য সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় কোম্পানিটির পরিশোধিত মূলধন হবে ৪৫ কোটি টাকা। এমএফএস নীতিমালা ২০২২ অনুসারে নতুন এ সেবা গঠন করবে বেসরকারি ব্যাংকটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *