বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
এক্সক্লুসিভ

ফের ডিএসইর স্বতন্ত্র পরিচালক হলেন ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্বতন্ত্র পরিচালক হিসেবে সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদকে পুনরায় আগামী ৩ বছরের জন্য নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গত ১৪ মার্চ ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে চিঠি দেওয়া হয়।

বিএসইসির দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে আগামী ৩ বছরের জন্য দেওয়া তার নতুন নিয়োগ কার্যকর বলে গণ্য হবে। এম ইমরান হামিদ বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *