শনিবার, জুলাই ২৫, ২০২৬
আজকের সংবাদ

বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্সের সর্বোচ্চ দর পতন ‘

সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার (২৪ মার্চ) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় যৌথভাবে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড । কোম্পানি দুটির শেয়ার দর ৯.০৯ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল জিএসপি ফাইন্যান্স লিমিটেড । কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৮.৬২ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর শেয়ার দর ৫০ পয়সা বা ৮.৪৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফিনিক্স ফাইন্যান্স ৮.১৬ শতাংশ, যৌথভাবে ফারইস্ট ফাইন্যান্স ও ফাস ফাইন্যান্স ৮.১১ শতাংশ, পিপলস লিজিং ৭.৮৯ শতাংশ এবং যৌথভাবে ইন্টারন্যাশনাল লিজিং ও প্রিমিয়ার লিজিং ৭.৬৯ শতাংশ কমেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *