বাংলাদেশর নিজস্ব ডেবিট কার্ড ‘টাকা পে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৈদেশিক মুদ্রা বাঁচাতে দেশে প্রথমবারের মতো ভিসা ও মাস্টারকার্ডের মতো ‘টাকা পে’ নামে নিজস্ব কার্ড চালু করেছে বাংলাদেশ। বুধবার (১ নভেম্বর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই ডেবিট কার্ড আনুষ্ঠানিকভাবে চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কার্ডটি দেবে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ব্র্যাক। প্রাথমিকভাবে এই ব্যাংকগুলো পাইলট ভিত্তিতে ‘টাকা পে’ ইস্যু করবে। প্যারিস ভিত্তিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘ফেম’ কার্ডটি তৈরি করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানায়, প্রাথমিকভাবে এটি দেশের মধ্যে ব্যবহার করা যাবে। ‘টাকা পে’ বাংলাদেশ ব্যাংক দ্বারা পরিচালিত একটি ইলেকট্রনিক পেমেন্ট প্ল্যাটফর্ম ‘ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ’ ব্যবহারের মাধ্যমে জাতীয়ভাবে একই সেবা প্রদান করবে। এই প্ল্যাটফর্মে বিদেশী ব্যাংক ও প্রতিষ্ঠান যুক্ত হলে বিদেশেও ‘টাকা পে’ ব্যবহার করা যাবে। শীঘ্রই এই কার্ডের ব্যবহার ভারতেও বাড়ানো হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সোনালী ব্যাংক, সিটি ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত করা হয়। ইভেন্টে কার্ড ব্যবহারের পদ্ধতি ভিডিওতে দেখানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া। কার্ড ব্যবহারের বিস্তারিত জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো.
