বিক্রেতা নেই তিন কোম্পানির শেয়ারে
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘণ্টার মধ্যে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, প্যাসিফিক ডেনিমস অ্যান্ড ইভিন্স টেক্সটাইল লিমিটেড সব বিক্রি হয়েছে। এতে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন থেমেছে এবং দাম সার্কিট ব্রেকার স্পর্শ করছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ দুপুর ১২টা পর্যন্ত ইভিন্স টেক্সটাইলের স্ক্রিনে ১৫ লাখ ১২ হাজার ২৯টি শেয়ার থাকলেও বিক্রেতার কক্ষ খালি ছিল। আলোচনাকালে কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১০ টাকা ৬০ পয়সায়।
একই সময়ে প্যাসিফিক ডেনিমসের স্ক্রিনে ৬ লাখ ৯৫ হাজার ১৪৯টি শেয়ার থাকলেও বিক্রেতা শুন্য ছিল। আলোচনার সময় কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১২ টাকা ৭০ পয়সা। গতকাল এ শেয়ারের সমাপনী দর ছিল ১১ টাকা ৬০ পয়সা।
এই সময়ে খুলনার প্রিন্টিং স্ক্রিন অনেক ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।
