বিডি মনোস্পুলের ডিভিডেন্ডে বিএসইসির সম্মতি
পুঁজিবাজার তালিকাভুক্ত বিডি মনোস্পুল পেপার লিমিটেডের ৩০ জুন,২০২৩ সমাপ্ত অর্থবছরের ঘোষিত স্টক ডিভিডেন্ডে সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোম্পানিটি আলোচ্য বছরে ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ স্টক।
কোম্পানিটির স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
