বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

বিডি সার্ভিসেসের লোকসান বেড়েছে ৩২৮ শতাংশ

পুঁজিবাজার প্রেস.কম : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড ৩১ মার্চ, ২০২৫ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৫-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বছর একই সময়ের তুলনায় আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) বেড়েছে ৩২৭ দশমিক ৭৭ শতাংশ।

রোববার (২৫ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে

সূত্রমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২ টাকা ৩১পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৪ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি অর্থের প্রবাহ বা ক্যাশ-ফ্লো ছিল ১ টাকা ৯৬ পয়সা, যা আগের বছরে ছিলো ২৮ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২০ টাকা ৬৩ পয়সা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *