বুধবার, জুলাই ১৫, ২০২৬
এজিএম/ইজিএম/রেকর্ডডেট

বিনিয়োগকারীদের শেয়ার প্রতি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ফার ইস্ট নিটিং

পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩০ জুন, ২০২৩-এ শেষ হওয়া আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি পর্যালোচনাধীন বছরের জন্য বিনিয়োগকারীদের প্রতি শেয়ার প্রতি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রোববার (২২ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৩ পয়সা। আগের বছরের শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ০৪ পয়সা।

৩০ জুন, ২০২৩ পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৫৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ নভেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *