বুধবার, জুন ৩, ২০২৬
এক্সক্লুসিভ

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৬৩টি শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এদিন সর্বোচ্চ দর বেড়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ফান্ডটির শেয়ারদর আগের কর্মদিবসের তুলনায় বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে উঠে এসেছে কোম্পানিটির শেয়ার।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৮ টাকা বা ৯.১৪ শতাংশ।

আর ১ টাকা ৩০ পয়সা বা ৮.৭২ শতাংশ শেয়ারদর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যাসিফিক ডেনিমস।

এদিন ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ইউনিয়ন ক্যাপিটাল, আজিজ পাইপস, ইন্দো বাংলা ফার্মা, অলিম্পিক এক্সেসরিজ, ইভিন্স টেক্সটাইল, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *