বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
কোম্পানি সংবাদ

বেঙ্গল ইসলামি লাইফ কর্তৃক গোষ্ঠী তাকাফুলের দূর্ঘটনা জনিত অক্ষমতা দাবির চেক হস্তান্তর

সম্প্রতি বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিঃ এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিঃ এর মধ্যে বিদ্যমান গোষ্ঠী তাকাফুল (Group Takaful) চুক্তির আওতায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক -এর স্টাফ জনাব তৌফিক আহমেদ-এর দূর্ঘটনা জনিত অক্ষমতা দাবি বাবদ ২ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

ঢাকার গুলশানে অবস্থিত বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিঃ এর প্রধান কার্যালয়ে উক্ত দূর্ঘটনা জনিত অক্ষমতা দাবির চেকটি হস্তান্তর করেন বেঙ্গল ইসলামি লাইফের কর্পোরেট ব্যবসা বিভাগের প্রধান মোঃ মাজহারুল ইসলাম রানা এবং দাবি বিভাগের প্রধান মোঃ আনিসুর রহমান সুমন এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের পক্ষে চেকটি গ্রহণ করেন ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম এবং এইচআর বিভাগের প্রধান রফিক আহমাদ ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *