শনিবার, জুলাই ১৮, ২০২৬
এক্সক্লুসিভ

ব্লক মার্কেটে ৩১ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ৩১ কোটি ১৭ লক্ষ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর। এদিন কোম্পানিটির ১১ কোটি ২০ লক্ষ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫ কোটি ৪ লক্ষ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২ কোটি ৮৮ লক্ষ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা পিএলসি।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- যমুনা ব্যাংক পিএলসির ২ কোটি ৫৫ লক্ষ ১৫ হাজার টাকা এবং ব্র্যাক ব্যাংক পিএলসির ১ কোটি ৬৮ লক্ষ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *