ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ৪১ কোটি ৪ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৭৯টি লেনদেনে ১ কোটি ১১ লাখ ৫০ হাজার ৪২৬টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির, যার পরিমাণ ১০ কোটি ৯ লাখ ৫৮ হাজার টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, যার লেনদেনের পরিমাণ ৭ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ইন্সুরেন্স পিএলসি ৪ কোটি ৫২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্ পিএলসি ৩ কোটি ৬৪ লাখ ৬৪ হাজার টাকা, পূবালী ব্যাংক পিএলসি পারপেচুয়াল বন্ড, যার ২ কোটি ৯৬ লাখ ৫১ হাজার টাকা।
