ব্লকে ১৯ কোটি টাকার লেনদেন
পুঁজিবাজার প্রেস.কম : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ১৯ কোটি ৫১ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলো হলো-এশিয়াটিক ল্যাব , ব্র্যাক ব্যাংক , বাংলাদেশ শিপিং কর্পোরেশন, খান ব্রাদার্স এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস । আজ এই পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে ১১ কোটি টাকারও বেশি।
জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাব। এদিন কোম্পানিটির ৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্র্যাক ব্যাংক ২ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আর ২ কোটি ১৬ লাখ টাকা টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন ।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- খান ব্রাদার্স ২ কোটি ২ লাখ এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে
